পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
৭৯। সংসদ-সচিবালয়
(১) সংসদের নিজস্ব সচিবালয়
থাকিবে।
(২) সংসদের সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ ও কর্মের শর্তসমূহ বাংলাদেশ কর্ম বিভাগের
সহযোগিতায় সংসদ আইনের দ্বারা নির্ধারণ করিতে পারিবেন।
(৩) সংসদ কর্তৃক
বিধান প্রণীত না হওয়া পর্যন্ত স্পীকারের সহিত পরামর্শক্রমে রাষ্ট্রপতি সংসদের সচিবালয়ে
কর্মচারীদের নিয়োগ ও কর্মের শর্তসমূহ নির্ধারণ করিয়া বিধি প্রণয়ন করিতে পারিবেন এবং
অনুরূপভাবে প্রণীত বিধিসমূহ যে কোন আইনের বিধান-সাপেক্ষে কার্যকর হইবে।
“০০। ককককক= নতুন উপধারা বা ধারা, ককককক= সংযুক্ত, [কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"